১১-১২ ডিসেম্বর কানাডা সফরে যাচ্ছেন মোদী

আমুদরিয়া নিউজ: কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে আগামী ১১ ও ১২ ডিসেম্বর কানাডা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভারতীয় হাই কমিশন এই সফরের কথা জানায়। বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোই সফরের অন্যতম লক্ষ্য।

সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে ফোনে কথা বলেন মোদী। দুই দেশের মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া এবং ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার বিষয়েও জোর দেওয়া হয়েছে। মোদীর আসন্ন সফরে বাণিজ্য, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে গুরুত্ব পেতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *