কামচাটকায় ৬.৯ মাত্রার ভূমিকম্প

আমুদরিয়া নিউজ: রাশিয়ার কামচাটকা উপদ্বীপে শুক্রবার ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৩৫ কিলোমিটার গভীরে। প্রাথমিক হিসাবে, প্রায় ১৪ হাজার মানুষ মাঝারি এবং ২ লক্ষ ১৪ হাজার মানুষ হালকা কম্পন অনুভব করেছেন।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সুনামির কোনও আশঙ্কা নেই। ইউএসজিএসের মতে, প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কম।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *