৭০ বছর পর সচল ভারত-বাংলাদেশের নৌপথ

আমুদরিয়া নিউজ: দীর্ঘ বিরতির পর আসামের ডিব্রুগড় থেকে বাংলাদেশে সরাসরি পণ্য পরিবহণ শুরু হয়েছে। গত ৫ অক্টোবর বগিবিল টার্মিনাল থেকে ৫৪০ মেট্রিক টন মিথানল নিয়ে একটি পণ্যবাহী জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। মিথানলটি নামরূপের আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেডের কারখানায় উৎপাদিত।

বগিবিল থেকে বাংলাদেশের পানগাঁও পর্যন্ত প্রায় ১,৩০০ কিলোমিটার জলপথ পাড়ি দেবে জাহাজটি। এই রুট চালু হলে পণ্য পরিবহণের খরচ কমার পাশাপাশি আসামের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ বাড়বে। তবে নিয়মিত ও সাশ্রয়ী পরিষেবা নিশ্চিত করাই এখন মূল চ্যালেঞ্জ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *