শুষ্ক ত্বকের যত্নে উপকারী ৭ উপাদান

আমুদরিয়া নিউজ: ত্বক শুষ্ক, রুক্ষ ও খসখসে হয়ে গেলে শুধু ময়েশ্চারাইজার ব্যবহার করাই যথেষ্ট নয়। ত্বকের আর্দ্রতা ধরে রাখা এবং সুরক্ষাবলয় মজবুত করতে উপযুক্ত উপাদান বেছে নেওয়া জরুরি।  চর্মরোগ বিশেষজ্ঞরা শুষ্ক ত্বকের যত্নে কয়েকটি উপকারী উপাদানের কথা জানিয়েছেন।

যে ৭টি উপাদান উপকারী

১. সিরামাইড: ত্বকের সুরক্ষাবলয় মজবুত করে ও আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

২. হায়ালুরোনিক অ্যাসিড: ত্বকে আর্দ্রতা জোগায় এবং শুষ্কতা কমাতে সহায়তা করে।

৩. গ্লিসারিন: ত্বক নরম ও কোমল রাখতে সাহায্য করে।

৪. স্কোয়ালেন: ত্বকের রুক্ষতা কমিয়ে মসৃণ রাখতে সহায়তা করে।

৫. শিয়া বাটার: অতিরিক্ত শুষ্ক ত্বকে আর্দ্রতা জোগায়।

৬. নিয়াসিনামাইড: ত্বকের সুরক্ষাবলয় ভালো রাখতে সাহায্য করে।

৭. প্যানথেনল: ত্বকের শুষ্কতা ও অস্বস্তি কমাতে সহায়ক।

এ ছাড়া অতিরিক্ত শুষ্ক ত্বকের যত্নে পেট্রোলাটাম, ইউরিয়া ও কলয়েডাল ওটমিল উপকারী হতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *