আমুদরিয়া নিউজ: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রভাব এবার স্পষ্ট ভারতীয় শেয়ারবাজারেও। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরে উঠে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। তার জেরেই বৃহস্পতিবার ভারতীয় শেয়ারবাজারে সতর্ক ও অনিশ্চিত পরিবেশ দেখা যায়।
ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের বড় অংশই আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দীর্ঘদিন বেশি থাকলে দেশের আমদানি খরচ ও মূল্যবৃদ্ধির চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাজারে তার প্রভাব পড়েছে সেনসেক্স ও নিফটির উপরও। আগের কয়েকটি সেশনের পতনের পর আজও বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা দেখা গেছে।
Total Views:
0