আমুদরিয়া নিউজ: পুজোর আগে চিংড়িঘাটা উড়ালপুলের রাস্তায় রামধনু রং করা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার উড়ালপুলে বাইক দুর্ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই রাস্তার রংয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগ, রঙিন রাস্তার উপর আলো পড়লে চালকদের দেখতে অসুবিধা হতে পারে। বিশেষ করে বৃষ্টির সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়ার আশঙ্কাও প্রকাশ করেছেন অনেকে।
তবে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, রাস্তায় তেল রং নয়, অ্যান্টি-স্কিড পেইন্ট ব্যবহার করা হয়েছে। বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ স্থির করবে। রংয়ের কারণে সমস্যা হলে তা তুলে দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
Total Views:
0