১২ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান! খুলল উত্তর কোরিয়া-চীন নতুন সীমান্ত সেতু

আমুদরিয়া নিউজ: অবশেষে সমস্ত কূটনৈতিক টানাপোড়েন এবং আমলাতান্ত্রিক জট কাটিয়ে দীর্ঘ ১২ বছর পর আনুষ্ঠানিকভাবে চালু হলো উত্তর কোরিয়া ও চীনের সংযোগকারী নতুন মেগা সীমান্ত সেতু। দুই দেশের বাণিজ্যিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও মজুত করতে এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞার তীব্র চাপ সামলে উত্তর কোরিয়ার ধসে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে চীন এই বিশেষ পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

এই নতুন রুটের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন, কাঁচামাল আমদানি-রপ্তানি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছাবে। তবে ওয়াশিংটনসহ পশ্চিমা দেশগুলি এই সীমান্ত সংযোগ উন্মুক্ত হওয়াকে গভীর উদ্বেগের সাথে দেখছে, কারণ এটি উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক চাপ হ্রাস করতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *