আমুদরিয়া নিউজ: লাদাখের ২৮টি গুরুত্বপূর্ণ স্থানের সরকারি নাম নির্দিষ্ট করে মানচিত্রে চিহ্নিত করেছে ভারত। এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে চিন। বেজিংয়ের আপত্তির জবাবে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ এবং চিনের অস্বীকৃতিতে এই বাস্তবতা বদলাবে না।
গত ২ অক্টোবর লাদাখ প্রশাসনের সঙ্গে পরামর্শ করে গোগরা ও হট স্প্রিং-সহ ২৮টি গুরুত্বপূর্ণ স্থানকে সরকারি মানচিত্রে চিহ্নিত করে কেন্দ্র। এর উদ্দেশ্য, সীমান্তবর্তী এলাকাগুলির সঠিক ভৌগোলিক পরিচিতি নিশ্চিত করা এবং সরকারি মানচিত্রে নামের সামঞ্জস্য বজায় রাখা।
চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং ভারতের এই পদক্ষেপকে বেআইনি বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, লাদাখের সংশ্লিষ্ট এলাকাগুলিতে ভারতের নামকরণকে বেজিং স্বীকৃতি দেয় না।
Total Views:
0