আমুদরিয়া নিউজ: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তকে নিয়ে সমাজমাধ্যমে বিতর্কিত পোস্টের জেরে আদালত অবমাননার মামলা শুরুর আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন কয়েক জন আইনজীবী। আবেদনে কংগ্রেস, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গে, মহুয়া মৈত্র এবং অখিলেশ যাদবের নাম রয়েছে।
১২ অক্টোবর কেরল প্রদেশ কংগ্রেসের এক্স হ্যান্ডলে প্রধান বিচারপতির পদত্যাগের দাবি করে একটি পোস্ট করা হয়। একই সন্ধ্যায় মহুয়া মৈত্রও সমাজমাধ্যমে মন্তব্য করেন, প্রধান বিচারপতি যে কাজ করতে পারবেন না, তা তাঁরা করবেন।
আইনজীবীদের আবেদনে সংবিধানের ১২১ ও ১২৪(৪) অনুচ্ছেদের উল্লেখ করে দাবি করা হয়েছে, বিচারপতিদের নিশানা করে রাজনৈতিক প্রচার বন্ধে নির্দেশিকা তৈরি করা হোক। তবে এই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এখনও কী সিদ্ধান্ত নিয়েছে, তা স্পষ্ট নয়।
Total Views:
0