আমুদরিয়া নিউজ: মিশরের ঘারবিয়া প্রদেশের বাহবিত আল-হিগারা গ্রামে প্রত্নতাত্ত্বিক খননকাজের সময় ফারাও রাজা দ্বিতীয় রামসেসের দুটি বিশাল রাজকীয় মূর্তির খণ্ডাংশ উদ্ধার হয়েছে। দেশটির পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার হওয়া নিদর্শনগুলির মধ্যে রয়েছে ১.৬০ মিটার উঁচু একটি মস্তক এবং ২.৪০ মিটার দীর্ঘ আরেকটি মূর্তির অংশ। প্রথম মূর্তিটি দ্বৈত মুকুট পরিহিত রাজার প্রতিকৃতি। এ ছাড়া রাজার রাজকীয় উপাধি খোদাই করা গোলাপি গ্রানাইটের একটি খণ্ডও পাওয়া গিয়েছে।
সর্বোচ্চ পুরাকীর্তি পরিষদের বিশেষজ্ঞ দলের নেতৃত্বে এই খননকাজ চালানো হয়। উদ্ধার হওয়া নিদর্শনগুলির ঐতিহাসিক গুরুত্ব ও পারস্পরিক সম্পর্ক নির্ধারণে আরও গবেষণা চালাবে মিশরীয় কর্তৃপক্ষ।
Total Views:
0