মধ্যশিক্ষা পর্ষদে নতুন কমিটি, প্রাথমিকেও নয়া সভাপতি

আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষা ব্যবস্থায় প্রশাসনিক রদবদল। মধ্যশিক্ষা পর্ষদে নতুন অ্যাড-হক কমিটি গঠন করল রাজ্য সরকার। কমিটির সভাপতি হয়েছেন লালু দাস এবং সচিবের দায়িত্ব পেয়েছেন নীলাদ্রি শেখর সিংহ। সভাপতি ও সচিব-সহ মোট ১২ জন সদস্য রয়েছেন কমিটিতে। আগামী ১২ অক্টোবর ২০২৭ পর্যন্ত কমিটির মেয়াদ।

অন্য দিকে, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক রবিরঞ্জন সেন। এর আগে এই পদে ছিলেন গৌতম পাল। পাশাপাশি, রাজ্যের ১৯টি জেলার প্রাথমিক শিক্ষা সংসদেও নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। পরপর এই সিদ্ধান্তগুলির ফলে রাজ্যের স্কুলশিক্ষা প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *