আমুদরিয়া নিউজ: ১৯১২ সালের ১৩ অক্টোবর। লন্ডনের সাউথ কেনসিংটন থেকে ইংরেজ গণিতজ্ঞ ও দার্শনিক বার্ট্রান্ড রাসেলকে চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এক শতকেরও বেশি পুরনো সেই চিঠি সম্প্রতি প্রকাশ করেছে নোবেল কমিটি।
চিঠিতে রাসেলের ‘এসেন্স অফ দ্য রিলিজিয়ন’ প্রবন্ধের প্রসঙ্গ টেনে উপনিষদের একটি শ্লোক উদ্ধৃত করেন রবীন্দ্রনাথ। শ্লোকটির মূল বক্তব্য, অসীম ব্রহ্মের আনন্দ যিনি উপলব্ধি করতে পারেন, তাঁর মনে আর কোনও ভয় থাকে না। কবির ব্যাখ্যায়, সংকীর্ণ আত্মস্বার্থের গণ্ডি পেরিয়ে অসীমের সঙ্গে সংযোগ স্থাপনেই নিহিত রয়েছে প্রকৃত আনন্দ ও মুক্তি।
Total Views:
0