নতুন সংকট মোকাবিলায় বিশ্ব অর্থনীতির সক্ষমতা কমছে

আমুদরিয়া নিউজ: জরুরি তেলের মজুত কমে আসা এবং বিভিন্ন দেশের সরকারি ঋণ ও বাজেট ঘাটতি বাড়ায় নতুন সংকট মোকাবিলায় বিশ্ব অর্থনীতি চাপে পড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব বিশ্ব অর্থনীতি এখনও সামলে নিলেও ভবিষ্যতে নতুন করে জ্বালানি সংকট দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।

তবে চলতি বছরের বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস সামান্য বাড়িয়ে ৩.১ শতাংশ করেছে আইএমএফ। সংস্থাটির সতর্কবার্তা, ঋণ ও বাজেট ঘাটতি বাড়তে থাকায় ভবিষ্যতে জ্বালানি ও খাদ্যের দাম বাড়লে সাধারণ মানুষকে আর্থিক সুরক্ষা দেওয়া সরকারের পক্ষে কঠিন হতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *