১১ জন ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ, জেএনইউ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

আমুদরিয়া নিউজ: ১১ জন ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) থেকে বরখাস্ত করা হল কংগ্রেস সাংসদকে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, মৌখিক পরীক্ষার সময় ছাত্রীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেছিলেন ওই অধ্যাপক। এমনকি, যৌন প্রস্তাবে রাজি হলে অতিরিক্ত নম্বর দেওয়ার ইঙ্গিত দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তাঁর দাবি, তাঁকে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিশানা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত হলেও তাঁর সাংসদ পদে এই সিদ্ধান্তের সরাসরি কোনও প্রভাব পড়েনি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে বিতর্ক।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *