আমুদরিয়া নিউজ: সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’-র প্রথম পোস্টার ঘিরে বিতর্কের মুখে এবার মুখ খুললেন অভিনেতা রাজকুমার রাও। ছবিতে সৌরভের চরিত্রে অভিনয় করছেন তিনি।
পোস্টারটি এআই দিয়ে তৈরি এবং তাতে যথেষ্ট যত্ন নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছিলেন নেটিজেনদের একাংশ। রাজকুমারের কথায়, এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন ছবির নির্মাতারা। কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে আরও সময় ও যত্ন নেওয়া প্রয়োজন বলেও বুঝেছেন তাঁরা। পাশাপাশি সৌরভের বিপুল জনপ্রিয়তার বিষয়টিও নতুন করে উপলব্ধি করেছেন ছবির সঙ্গে যুক্ত সকলে।
বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই ছবিতে সৌরভের ক্রিকেটজীবন ও অধিনায়ক হয়ে ওঠার গল্প তুলে ধরা হবে। সব ঠিক থাকলে আগামী বছরের ১৪ মে মুক্তি পাওয়ার কথা ছবিটির।
Total Views:
0