আমুদরিয়া নিউজ: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। তবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করায় কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ।
বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানীতে। পাশাপাশি শুক্রবার রাত ৯টা থেকে দিল্লির ৫৭টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে পুলিশ। ফলে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।
Total Views:
0