বিকাশরঞ্জনের বাড়িতে হামলা ঘিরে রাজনৈতিক তরজা, কড়া বার্তা শুভেন্দুর

আমুদরিয়া নিউজ: পূর্বালোক এলাকায় বামনেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তাঁর অভিযোগ, বাইকে করে আসা দুষ্কৃতীরা বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে এবং জানলার কাচ ভাঙে।

এই হামলার নেপথ্যে হিন্দুত্ববাদীদের হাত রয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেন বিকাশরঞ্জন। এর পাল্টা, গোটা হিন্দু সমাজকে অপমান করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।

ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, বিকাশরঞ্জনের বিরুদ্ধে তপসিয়া ও গড়ফা থানায় এফআইআর দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *