আমুদরিয়া নিউজ: দার্জিলিংয়ে রোপওয়ে নির্মাণের আগ্রহের পর এবার কলকাতা ও হাওড়ার মধ্যে গঙ্গার নীচ দিয়ে ট্রাক চলাচলের টানেল তৈরির প্রকল্পে আগ্রহ দেখাল আদানি গোষ্ঠী। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে এই প্রকল্পে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন শিল্পপতি গৌতম আদানি।
প্রস্তাবিত এই টানেলের মূল লক্ষ্য, কলকাতা বন্দরের পণ্যবাহী ট্রাক ও কন্টেনারকে শহরের ব্যস্ত রাস্তা এড়িয়ে হাওড়ার দিকের জাতীয় সড়কের সঙ্গে যুক্ত করা। এতে যানজট কমার পাশাপাশি পণ্য পরিবহণ সহজ হতে পারে।
তবে গঙ্গার নীচে টানেল প্রকল্পে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দরপত্র আহ্বান করা হলে তাতে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছে গোষ্ঠী। এখন নজর, এই পরিকল্পনা বাস্তবে কতটা এগোয়।
Total Views:
0