‘দেশু ৭’-এর মঞ্চে দেব-জিৎ, নতুন সিনেমার ইঙ্গিতেই উচ্ছ্বসিত ভক্তরা

আমুদরিয়া নিউজ: পরিচালক হিসেবে নতুন ইনিংস শুরু করলেন টালিউড সুপারস্টার দেব। বৃহস্পতিবার নজরুলমঞ্চে ভক্তদের উপস্থিতিতে প্রকাশ্যে এল তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘দেশু ৭’-এর ট্রেলার। ছবির প্রযোজক ও নায়কও দেব নিজেই।

তবে অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন অভিনেতা জিৎ। দীর্ঘদিন পর একই মঞ্চে দেব ও জিৎকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন অনুরাগীরা। শুধু উপস্থিতিই নয়, ‘দেশু ৭’ সফল হলে দেবের পরবর্তী পরিচালিত সিনেমায় অভিনয়ের ইচ্ছাও প্রকাশ করেন জিৎ।

এদিকে, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও মজা করে জানান, দেবের পরবর্তী সিনেমায় তিনি নায়িকা হতে চান। ফলে দেব-জিৎ-শুভশ্রীকে নিয়ে নতুন ছবির সম্ভাবনা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।

এবার দর্শকদের অপেক্ষা ‘দেশু ৭’ কতটা সাফল্য পায়, আর সেই সাফল্যের হাত ধরে বড়পর্দায় দেব-জিতের নতুন জুটি দেখা যায় কি না!

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *