আমুদরিয়া নিউজ: কানাডার তেল ও গ্যাস সমৃদ্ধ প্রদেশ আলবার্টা যদি ফেডারেশন থেকে আলাদা হয়ে যায়, তবে তার অর্থনীতিতে বহুমুখী প্রভাব পড়বে। স্বাধীনতা পন্থীদের দাবি, ওটাভাকে বিপুল পরিমাণ ফেডারেল ট্যাক্স না দিতে হওয়ায় প্রতি বছর প্রদেশের প্রায় ৪৭ বিলিয়ন কানাডিয়ান ডলার সাশ্রয় হবে।
তবে অর্থনীতিবিদদের মতে, এই স্বাধীন রাষ্ট্র গঠনের প্রাথমিক পাঁচ বছরেই প্রায় ৫০ বিলিয়ন থেকে ১৭০ বিলিয়ন ডলার পর্যন্ত রূপান্তর ব্যয় হতে পারে।
এছাড়া ল্যান্ডলকড (স্থলবেষ্টিত) রাষ্ট্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানির জন্য তাদের মার্কিন যুক্তরাষ্ট্র বা বাকি কানাডার ওপর নির্ভরশীল হতে হবে এবং কানাডার জাতীয় ঋণের প্রায় ২৫৮ থেকে ৩৩৩ বিলিয়ন ডলারের একটি বড় অংশ আলবার্টাকে কাঁধে নিতে হবে। নতুন শুল্ক ও নিয়মের কারণে আন্তঃপ্রাদেশিক বাণিজ্য প্রায় ১০% থেকে ১৬% পর্যন্ত হ্রাস পেতে পারে।