আমুদরিয়া নিউজ: উৎসবের মরশুমের কথা মাথায় রেখে ২,০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনে নতুন চার্জ চালুর সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ১৫ অক্টোবর থেকে ব্যবসায়িক ইউপিআই লেনদেনে ০.৪ শতাংশ হারে এমডিআর বসানোর কথা থাকলেও তা ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত পিছিয়ে যেতে পারে।
তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী দু’দিনে অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে এনপিসিআই। ব্যক্তিগত ইউপিআই লেনদেনে এই চার্জ প্রযোজ্য হবে না।
Total Views:
0