আমুদরিয়া নিউজ: এসআইআর নিয়ে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরাপত্তা আরও বাড়াল কেন্দ্র। জেড প্লাস নিরাপত্তা থাকলেও নির্বাচন কমিশনের দফতর, বাসভবন এবং ব্যক্তিগত নিরাপত্তায় অতিরিক্ত আধা-সামরিক বাহিনী ও পুলিশ নিযুক্ত করা হয়েছে।
পুলিশের দাবি, বিক্ষোভকারীরা তাঁর বাসভবনের কাছাকাছি পৌঁছে যাওয়ায় ঝুঁকি পর্যালোচনা করে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এদিকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে বিরোধীরা। কংগ্রেস সাংসদ কে সুরেশ জানিয়েছেন, পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে।
Total Views:
0