আমুদরিয়া নিউজ: ভারতে স্টারলিংকের বাণিজ্যিক পরিষেবা চালু নিয়ে ফের তৈরি হয়েছে জটিলতা। স্পেসএক্স কর্ণধার ইলন মাস্ক অভিযোগ করেছেন, কিছু ‘অলিগার্ক’ ও স্বার্থগোষ্ঠী নিজেদের ব্যবসায়িক প্রভাব বজায় রাখতে স্টারলিংকের প্রবেশ আটকে দিচ্ছে।
তবে মাস্কের অভিযোগ খারিজ করে ভারতীয় যোগাযোগ মন্ত্রণালয়ের দাবি, স্যাটেলাইট যোগাযোগ পরিষেবার অনুমোদনে কোনও সংস্থার প্রতি বৈষম্য করা হচ্ছে না। লাইসেন্সধারী সংস্থাগুলির নিরাপত্তা যাচাই চলছে। এরপরই হবে স্পেকট্রাম বরাদ্দের প্রক্রিয়া।
স্টারলিংক প্রয়োজনীয় লাইসেন্স পেলেও ভারতে এখনও বাণিজ্যিক পরিষেবা শুরুর চূড়ান্ত অনুমোদন পায়নি। ফলে নজর এখন নিরাপত্তা যাচাই ও স্পেকট্রাম বরাদ্দের পরবর্তী ধাপের দিকে।
Total Views:
0