আমুদরিয়া নিউজ: বড়পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর সমতুল্য পদে! অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে। বুধবার সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পদমর্যাদা ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য।
অবিলম্বে নিয়োগ কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। বর্তমানে তথ্য ও সংস্কৃতি দফতর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। তাঁর দফতরের উপদেষ্টা হিসেবে মিঠুনের দায়িত্ব কী হবে, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন। এর আগে তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। এবার সরকারি পদে তাঁর নতুন ভূমিকা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
Total Views:
0