প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ

আমুদরিয়া নিউজ: বৃহস্পতিবার ভোরে কলকাতার প্রাক্তন মেয়র ও সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্বালোকের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বিকাশের দাবি, মুখ ঢাকা একদল দুষ্কৃতী বাড়ির সামনে এসে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং এলোপাথাড়ি ইট ছোড়ে। বাইকের নম্বর প্লেটও ঢাকা ছিল বলে অভিযোগ।

বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, হামলাটি পরিকল্পিত এবং তাঁকে ভয় দেখানো যাবে না। ঘটনার পর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়ার কথাও জানান তিনি।

এখনও পর্যন্ত ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। সম্প্রতি তাঁর বাড়ির সামনে একটি বিতর্কিত মাংস খাওয়ার ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়েছিল। তবে বৃহস্পতিবারের হামলার সঙ্গে সেই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *