আমুদরিয়া নিউজ: ফেসবুকে ইসলাম ও হযরত মুহাম্মদ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অপরাধে সৌদি আরবের একটি আপিল আদালত ২৪ বছর বয়সী শ্রীলঙ্কান পরিযায়ী শ্রমিক আনোজন শিভারাসাকে ব্লেসফেমি বা ধর্মনিন্দার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে। এই রায়ের পর তাঁর মা অশ্রুভেজা চোখে ছেলের প্রাণভিক্ষা চেয়েছেন।
এই ঘটনা শ্রীলঙ্কা জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। দেশের একাধিক রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলো আনোজনের প্রাণ বাঁচাতে এবং সাজা মকুবের জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। তবে ২৮ সেপ্টেম্বরের পর থেকে তাঁর পরিবার তাঁর কোনো খোঁজ পায়নি। এই স্পর্শকাতর পরিস্থিতিতে কূটনৈতিক প্রচেষ্টা সফল করতে শ্রীলঙ্কা সরকার পরিবারটিকে কোনো জনসমক্ষে বিবৃতি না দেওয়ার নির্দেশ দিয়েছে।
Total Views:
0