রেজিনগরে হুমায়ুন কবীরকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ

আমুদরিয়া নিউজ: রেজিনগর উপনির্বাচনে ভোটের মধ্যেই উত্তেজনা। পার্টি অফিসের বাইরে থেকে আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রধান হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ। প্রথমে পুলিশের সঙ্গে বচসা, পরে ধস্তাধস্তি। শেষ পর্যন্ত হুমায়ুন কবীরকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় রেজিনগর থানায়।

মঙ্গলবার সকাল থেকেই পুলিশের ভূমিকা নিয়ে সরব ছিলেন হুমায়ুন কবীর। ভোট লুঠ, ভোটারদের ভয় দেখানো-সহ একাধিক অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, ভোর সাড়ে ৫টা থেকেই তাঁর বাড়ির চারপাশে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।

ভোট দেওয়ার পর রেজিনগরের পার্টি অফিসে যান হুমায়ুন। সেখান থেকে বেরনোর সময় তাঁর গাড়ি আটকায় পুলিশ। শুরু হয় বচসা ও ধস্তাধস্তি। এরপর তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

জেলা পুলিশ সুপারের দাবি, হুমায়ুন কবীর নিজে প্রার্থী বা এজেন্ট নন। তা সত্ত্বেও বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই কারণেই তাঁকে আটক ও পরে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, হুমায়ুন কবীরের ছেলে তথা রেজিনগরের AJUP প্রার্থী এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছেন। তাঁর দাবি, গ্রেফতারের সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *