মার্কিন উপকূলে নিখোঁজ বিমান: ৬ আরোহীরই মৃত্যুর আশঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

আমুদরিয়া নিউজ: বারমুডা থেকে বোস্টন যাওয়ার পথে গত শনিবার মার্কিন উপকূলে নিখোঁজ হওয়া একটি মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্সের ৬ জন আরোহীরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ম্যাসাচুসেটসের নানতুকেট দ্বীপের কাছে সমুদ্রে বিমানের ধ্বংসাবশেষ মেলায় মার্কিন কোস্ট গার্ড তাদের তল্লাশি ও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।
উড়োজাহাজটিতে চারজন কানাডিয়ান (ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সের কর্মী) এবং দুজন বারমুডার নাগরিক (একজন রোগী ও তাঁর পরিবারের সদস্য) ছিলেন। শনিবার ভোরে ‘হার্টবিট ১০৪’ নামের গালফস্ট্রিম জি-১০০ বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের। বিমান পরিচালনাকারী সংস্থা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *