আমুদরিয়া নিউজ: আবাসন সংকটের প্রতিবাদে এবং ভাড়াটিয়াদের সুরক্ষার দাবিতে স্পেনের রাজধানী মাদ্রিদ, বার্সেলোনা ও ভ্যালেন্সিয়াসহ প্রায় ৫০টি শহরে একযোগে বিশাল বিক্ষোভ আছড়ে পড়েছে। গত মাসে ভাড়া বাড়াতে না পারায় এক ৮৭ বছর বয়সী বৃদ্ধাকে নিজের ঘর থেকে উচ্ছেদ করার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়।
পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের বামপন্থী জোট সরকার শুক্রবার একটি জরুরি আবাসন বিল পেশ করলেও সংসদে তা পাস করতে ব্যর্থ হয়। এই আইনি ব্যর্থতার পর ‘রাস্তায় ক্ষোভের আগুন’ ছড়িয়ে পড়ে এবং ভ্যালেন্সিয়াসহ বেশ কিছু জায়গায় দাঙ্গা পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে। ভাড়া কমানো, বলপূর্বক উচ্ছেদ বন্ধ এবং বড় বড় বিনিয়োগকারী সংস্থা বা ‘শকুন তহবিল’ দ্বারা আবাসন ব্যবসা বন্ধের দাবিতে সরব হয়েছেন আন্দোলনকারীরা। এই রাজনৈতিক অচলাবস্থার জেরে স্পেনে আগাম সাধারণ নির্বাচনের সম্ভাবনা প্রবল হচ্ছে।
স্পেনে তীব্র আবাসন সংকট, বিচার চেয়ে রাজপথে লাখো মানুষের বিক্ষোভ!
Total Views:
0
Leave a Comment