ইন-ল’দের গুলিতে নিহত নিউইয়র্ক টাইমসের ট্রান্সজেন্ডার এক্সিকিউটিভ

আমুদরিয়া নিউজ: ক্যালিফোর্নিয়ার একটি পার্কিং লটে নিউইয়র্ক টাইমসের গেমস এক্সিকিউটিভ জোনাথন ম্যাককিনসে (৪০) গুলিতে নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকেই তার শ্বশুর শৌইয়ং ঝাং এবং শাশুড়ি শিলি চেনকে গ্রেফতার করেছে পুলিশ।
মৃত্যুর আগে জোনাথন অভিযোগ করেছিলেন, ট্রান্সজেন্ডার হওয়ার কারণে শ্বশুরবাড়ির লোকজন তার ওপর নিয়মিত অত্যাচার চালাত। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, জোনাথনকে লক্ষ্য করে পর পর গুলি চালিয়ে দম্পতিটি স্বাভাবিকভাবেই হেঁটে চলে যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
নিউইয়র্ক টাইমস তাদের গেমস ডিভিশনের ডিরেক্টর অব ইঞ্জিনিয়ারিংয়ের এই মর্মান্তিক মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং এখনও খুনের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করেনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *