আমুদরিয়া নিউজ: চ্যাটজিপিটি নির্মাতা নামী প্রযুক্তি সংস্থা ওপেনএআই নিয়মবহির্ভূতভাবে কোম্পানির সংবেদনশীল ও অত্যন্ত গোপনীয় তথ্য বাইরে শেয়ার করার অভিযোগে তাদের ৩ জন গবেষককে চাকরি থেকে বরখাস্ত করেছে। বরখাস্ত হওয়া কর্মীদের নাম প্রকাশ না করা হলেও, তাদের মধ্যে অন্তত ২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর নিরাপত্তা গবেষণা দলের সাথে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, অভ্যন্তরীণ তদন্তে ওই কর্মীদের নীতি লঙ্ঘন ও নিয়ম ভাঙার প্রমাণ মিলেছে, যা কোম্পানির বিশ্বাসের পরিপন্থী। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নিরাপত্তা এবং মানবসভ্যতার ওপর এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্কের মাঝেই ওপেনএআই-এর এই কঠোর পদক্ষেপ প্রযুক্তি দুনিয়ায় চাঞ্চল্য তৈরি করেছে।
Total Views:
0