কুস্তিতে ফাইনালে সুজিত, জাপানের অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে বড় সাফল্য

আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসে পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ফাইনালে উঠলেন ভারতের সুজিত কালকাল। সেমিফাইনালে জাপানের বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন কোতারো কিয়োকার বিরুদ্ধে ৩-৩ স্কোরে লড়াই শেষ হলেও নির্ধারিত নিয়মের বিচারে জয় পান ভারতীয় কুস্তিগীর।

ফাইনালে ওঠার পথে সুজিত আফগানিস্তানের সায়েদ ওমর জাজাইকে ৯-৩ এবং কোয়ার্টার ফাইনালে ইরানের আব্বাস ইব্রাহিমজাদেহসাভাদকুহিকে টেকনিক্যাল সুপিরিয়রিটিতে হারান। এবার ৬৫ কেজি বিভাগে ভারতের হয়ে সোনার লড়াইয়ে নামবেন তিনি।

ফাইনালে সুজিতের প্রতিপক্ষ তাজিকিস্তানের আবদুলমজিদ কুদিয়েভ। চলতি বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কুদিয়েভকে ৭-২ ব্যবধানে হারিয়েছিলেন সুজিত।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *