প্যারিসের র্যাাম্পে ঐশ্বরিয়ার রাজকীয় ঝলক

আমুদরিয়া নিউজ: প্যারিস ফ্যাশন উইকে ফের নজর কাড়লেন ঐশ্বরিয়া রাই। ২৮ সেপ্টেম্বর ‘লরিয়াল প্যারিস লে ডেফিলে’-র র‍্যাম্পে রাজকীয় সাজে হাজির হন বলিউড অভিনেত্রী। কালো ভেলভেট গাউন, হীরের মুকুট ও গাঢ় লাল লিপস্টিকে তাঁর নতুন লুক ঘিরে তৈরি হয় উচ্ছ্বাস।

লরিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঐশ্বরিয়ার সঙ্গে একই র‍্যাম্পে ছিলেন কেন্ডাল জেনার, ইভা লংগোরিয়া, ভায়োলা ডেভিস ও কারা দেলেভিঞ্জনের মতো আন্তর্জাতিক তারকারাও।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *