‘সে খাঁচাতেই বুড়ো হবে, সেখানেই মরবে’: সাহসী নির্যাতিত শিশুকে বিচারকের আবেগঘন চিঠি

আমুদরিয়া নিউজ: সাত বছর বয়সে যৌন নির্যাতনের শিকার হওয়া এক সাহসী ১০ বছরের শিশুকে দেওয়া ভারতীয় বিচারক রজনী রাঙ্গার একটি আবেগঘন চিঠি দেশজুড়ে মানুষের হৃদয় জয় করেছে। পকসো (POCSO) আদালতের ওই বিচারক অপরাধীকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়ে রায়পত্রের শেষে আইনি ভাষার বাইরে গিয়ে শিশুটিকে সরাসরি ‘প্রিয় সন্তান’ বলে সম্বোধন করেন। আদালতে দাঁড়িয়ে শিশুটি বলেছিল, ‘উই আঙ্কেল বুড়ো না হওয়া পর্যন্ত যেন জেলেই থাকে।’
তার এই সাহসিকতার প্রশংসা করে বিচারক চিঠিতে লেখেন, ‘আদালত তোমার আর্জি শুনেছে। যে মানুষটিকে তুমি আঙ্কেল বলতে, সে আর কোনোদিন মুক্ত আকাশে ঘুরে বেড়াতে পারবে না। সে খাঁচার ভেতরেই বুড়ো হবে এবং সেখানেই মরবে। সে আর কোনোদিন তোমার বা অন্য কোনো শিশুর ক্ষতি করতে পারবে না।’ আদালত শিশুটিকে ক্ষতিপূরণ হিসেবে ১০.৫ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি তাকে সমস্ত ভয় কাটিয়ে মন দিয়ে পড়াশোনা করতে ও হাসিখুশি জীবন কাটানোর পরামর্শ দিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *