আমুদরিয়া নিউজ: পশ্চিম দিল্লির তিলক নগরে রাস্তা মেরামতের কাজ পরিদর্শনকে কেন্দ্র করে দিল্লির PWD মন্ত্রী পরভেশ সাহিব সিং বর্মা এবং আম আদমি পার্টির বিধায়ক জারনেল সিংকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার পর পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে নন-কগনিজেবল রিপোর্ট (NCR) এবং বিধায়কের বিরুদ্ধে FIR দায়ের করেছে।
অভিযোগ, রাস্তার কাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলে জারনেল সিং নতুন করে তৈরি রাস্তার কিছু অংশ হাতে তুলে দেখান। সেই সময় তাঁর সহযোগী সাহেব সিং ঘটনাটি মোবাইলে রেকর্ড করছিলেন। অভিযোগ অনুযায়ী, মন্ত্রী তাঁর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং তাঁকে চড় মারেন। বিষয়টি নিয়ে একটি ভিডিওও প্রকাশ্যে আসে।
অন্যদিকে, মন্ত্রী অভিযোগ করেছেন যে AAP-ঘনিষ্ঠ লোকজন সরকারি আধিকারিকদের কাজে বাধা দিচ্ছিলেন। PWD-এর এক সহকারী ইঞ্জিনিয়ারের অভিযোগের ভিত্তিতে জারনেল সিংয়ের বিরুদ্ধে সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে FIR হয়েছে।