সোশ্যাল মিডিয়া বনাম করপোরেট চাকরি: আয়ের আসল সত্য

আমুদরিয়া নিউজ: কনটেন্ট ক্রিয়েশন তরুণদের জনপ্রিয় পেশা হলেও, এটি করপোরেট চাকরির নিশ্চিত আয়ের বিকল্প নয়। সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৬৭% কনটেন্ট ক্রিয়েটর বছরে ১০,০০০ ডলারের কম আয় করেন। মাত্র ১% তারকা বিপুল অর্থ উপার্জন করলেও ৯৬% ক্রিয়েটরের বার্ষিক আয় এক লক্ষ ডলারের নিচে, যা অনেকের ন্যূনতম খরচের চেয়েও কম।
করপোরেট চাকরি যেখানে নিয়মিত বেতন, পদোন্নতি ও স্বাস্থ্য বীমার নিশ্চয়তা দেয়, সেখানে ক্রিয়েটরদের আয় সম্পূর্ণ অনিশ্চিত এবং অ্যালগরিদমের ওপর নির্ভরশীল। তবে প্রথাগত কাজের চেয়ে স্বাধীনতা বেশি থাকায় অনেকেই এর প্রতি ঝুঁকছেন। তাই সম্পূর্ণ চাকরি ছাড়ার চেয়ে, স্থায়ী উপার্জনের পাশাপাশি এটিকে বাড়তি আয়ের মাধ্যম বা ‘সাইড হাসল’ হিসেবে রাখাই তরুণদের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *