আমুদরিয়া নিউজ: নারীর প্রজনন স্বাস্থ্য ও নিয়মিত ঋতুস্রাব স্বাভাবিক রাখার জন্য শরীরে নির্দিষ্ট পরিমাণে মেদ থাকা অত্যন্ত জরুরি। আজকাল ওজন কমানোর অন্ধ দৌড়ে অনেকেই শরীরকে পুরোপুরি মেদহীন করার চেষ্টা করেন, যা নারীদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
চিকিৎসা বিজ্ঞানীদের মতে, নারীর শরীরে থাকা ফ্যাট বা মেদ মূলত ‘এস্ট্রোজেন’ নামক প্রধান হরমোন তৈরিতে সাহায্য করে। শরীরে মেদের মাত্রা অতিরিক্ত কমে গেলে এই হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যার ফলে ঋতুস্রাব অনিয়মিত হয়ে পড়ে বা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। ডিম্বস্ফোটন সচল রাখতে এবং হরমোনের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে নারীদের শরীরে অন্তত ২০ থেকে ২২ শতাংশ মেদ থাকা প্রয়োজন। তাই সুস্থ মাতৃত্ব ও হরমোনের ভারসাম্য বজায় রাখতে মেদহীন হওয়ার চেয়ে পুষ্টিকর খাবার খাওয়া বেশি জরুরি।
Total Views:
0