আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমস ২০২৬-এ পুরুষ হকিতে দুর্দান্ত জয় পেল ভারত। বৃষ্টিভেজা ম্যাচে বাংলাদেশকে ১০-০ গোলে হারিয়ে পুল ‘এ’-র শীর্ষে থেকেই সেমিফাইনালে উঠল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত।
ভারতের হয়ে অধিনায়ক হরমনপ্রীত সিং হ্যাটট্রিক করেন। শিলানন্দ লাকড়া করেন দুটি গোল। এছাড়া অভিষেক, জুগরাজ সিং, সুখজিৎ সিং, সঞ্জয় এবং মানদীপ সিংও গোল করেন। টানা পাঁচ ম্যাচ জিতে ভারত পুল পর্ব শেষ করেছে। পাঁচ ম্যাচে ভারতের গোলের ব্যবধান দাঁড়িয়েছে +৪৫। প্রবল বৃষ্টির কারণে মাঠে জল জমে গেলেও ভারত আক্রমণের ধার বজায় রাখে।
এবার সেমিফাইনালে ভারতের সামনে পাকিস্তান। ম্যাচটি হবে ১ অক্টোবর। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া।
Total Views:
0