আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসের ২৯ সেপ্টেম্বরের প্রতিযোগিতায় ভারতীয় অ্যাথলিটদের সামনে একাধিক পদকের সুযোগ তৈরি হয়েছে। শুটিং, সাইক্লিং, কুরাশ এবং অ্যাথলেটিক্স—বিভিন্ন ইভেন্টে ভারতীয় প্রতিযোগীরা লড়াই করছেন।
এর মধ্যে শুটিংয়ে পুরুষ ও মহিলা ট্র্যাপ দলগত ফাইনাল, ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্ট এবং সন্ধ্যায় অ্যাথলেটিক্সের একাধিক ফাইনাল রয়েছে।
অ্যাথলেটিক্সে গুলভীর সিং ও অবিনাশ সাবলে পুরুষদের ৫০০০ মিটার ফাইনালে নামছেন। পাশাপাশি পুরুষদের পোল ভল্ট, মহিলাদের হাই জাম্প ও হ্যামার থ্রো, ৮০০ মিটার এবং তিনটি রিলে ফাইনালেও ভারতের প্রতিযোগীরা থাকছেন।
২৮ সেপ্টেম্বর ভারত মোট ৮টি পদক জিতেছিল—অ্যাথলেটিক্স থেকে ছয়টি, শুটিংয়ে ঈশা সিংয়ের রুপো এবং কুরাশে একটি ব্রোঞ্জ। ফলে ২৯ সেপ্টেম্বরও ভারতের পদক অভিযান অব্যাহত থাকার দিকে নজর রয়েছে।
Total Views:
0