আমুদরিয়া নিউজ: ভারতীয় বিমানযাত্রীদের জন্য আরাম, সময়ানুবর্তিতা এবং উন্নত সেবার ওপর ভিত্তি করে সেরা পাঁচটি বিমান সংস্থা হলো—এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, আকাসা এয়ার, সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং কাতার এয়ারওয়েজ।
২০২৬ সালের স্কাইট্র্যাক্স তালিকায় ইন্ডিগোকে পেছনে ফেলে দক্ষিণ এশিয়ার সেরা নির্বাচিত হয়েছে টাটা গোষ্ঠীর এয়ার ইন্ডিয়া। এদের নতুন বিমান ও নিখরচায় ভারতীয় খাবার যাত্রীদের মন জয় করেছে।
অন্যদিকে, অনবদ্য সময়ানুবর্তিতা ও সাশ্রয়ী ভাড়ার কারণে অভ্যন্তরীণ রুটে একচ্ছত্র আধিপত্য ইন্ডিগো-র। তালিকায় নতুন চমক আকাসা এয়ার তাদের চমৎকার গ্রাহক পরিষেবার জন্য দ্রুত জনপ্রিয় হচ্ছে। এছাড়া দূরপাল্লার আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বিশ্বমানের আতিথেয়তার জন্য সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং বিলাসবহুল ট্রানজিটের জন্য কাতার এয়ারওয়েজ ভারতীয়দের প্রথম পছন্দ।
Total Views:
0