আমুদরিয়া নিউজ: নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় সন্দেহজনক ভেজাল মদ পান করে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে মোককচুংয়ে ৮ জন এবং তুয়েনসাংয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করা হয়েছে। সন্দেহজনক মদের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে। মদের উৎস এবং সরবরাহের চক্র খুঁজে বের করার পাশাপাশি কীভাবে ওই মদ তৈরি হয়েছিল, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনায় একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে ১৯ জনকে গ্রেফতার এবং প্রায় ৩ হাজার বোতল মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
Total Views:
0