আমুদরিয়া নিউজ: ২০০৭ সালের রাগবি বিশ্বকাপে আর্জেন্তিনাকে জেতাতে অন্যতম ভূমিকা পালন করা প্রাক্তন আন্তর্জাতিক রাগবি তারকা ফেদেরিকো মার্টিন আরামবুরু (৪২) খুনের মামলায় অবশেষে রায় দিল প্যারিসের আদালত। ২০২২ সালের মার্চ মাসে প্যারিসের সেন্ট-জার্মেইন বুলেভার্ডের একটি বারে বচসার জেরে প্রকাশ্য রাস্তায় আরামবুরুকে গুলি করে হত্যা করা হয়।
শুক্রবার আদালতের রায়ে মূল অপরাধী এবং প্রাক্তন সেনা লোইক লে প্রিওলকে (৩২) ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তার সহযোগী রোমেইন বুভিয়ারকে (৩৫) ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। চরমপন্থী ডানপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত এই দুই অপরাধীই আরামবুরুকে লক্ষ্য করে একাধিক গুলি চালিয়েছিল। দীর্ঘ শুনানির পর এই ঐতিহাসিক রায়ে স্বস্তি প্রকাশ করেছে প্রয়াত রাগবি তারকার পরিবার।
Total Views:
0