আমুদরিয়া নিউজ: ১৮২০ সালে ‘এসেক্স’ নামের একটি তিমি শিকারী জাহাজকে পিষে দিয়েছিল একটি বিশালাকার র্স্পার্ম তিমি। এই সত্য ঘটনা থেকেই অনুপ্রাণিত হয়ে বিশ্বখ্যাত উপন্যাস ‘মোবি ডিক’ লেখা হয়েছিল। ঠিক কীভাবে একটি তিমি নিজের চেয়ে কয়েক গুণ বড় জাহাজ ডুবিয়ে দিতে পারে, ২০০ বছর পর বিজ্ঞানীরা তার রহস্য উন্মোচন করলেন।
গবেষণায় দেখা গেছে, স্পার্ম তিমির বিশাল মাথার ভেতরে থাকা ‘স্পার্মাসেটি’ নামক তেল ভর্তি একটি বিশেষ অঙ্গই এর আসল শক্তি। তিমি যখন তীব্র গতিতে কোনো বস্তুকে আঘাত করে, তখন মাথার এই তৈলাক্ত নরম অংশটি শক-অ্যাবজর্বার হিসেবে কাজ করে তিমির খুলিকে সুরক্ষিত রাখে। এর ফলে নিজের মাথায় কোনো চোট না পেয়েই প্রচণ্ড ঘাত বল তৈরি করে আস্ত জাহাজ ধ্বংস করতে পারে তারা।
Total Views:
0