আমুদরিয়া নিউজ: টানা কয়েকদিনের রেকর্ড ভাঙা প্রবল বর্ষণে বিপর্যস্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। শহরের পরিস্থিতি চরম অবনতি হওয়ায় ব্যাংকককে আনুষ্ঠানিকভাবে বিপর্যয় কবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছেন গভর্নর চ্যাডচার্ট সিটিপুন্ট।
গত দুই দিনে সেখানে প্রায় ৩০০ মিলিমিটার (১১.৮ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আগামী দিনে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ব্যাংককের রাস্তাঘাট সম্পূর্ণ জলের তলায় তলিয়ে যাওয়ায় জলমগ্ন রাস্তায় বহু গাড়ি আটকে পড়েছে এবং যান চলাচল স্তব্ধ হয়ে গেছে। উদ্ধারকাজের জন্য শহরের পাম্পিং স্টেশনগুলি পূর্ণ ক্ষমতায় চালানো হচ্ছে।
Total Views:
0