আমুদরিয়া নিউজ: ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে আজ, ২৫ সেপ্টেম্বর, দেশজুড়ে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। ‘নমামি ভারতম’ কর্মসূচির আওতায় সকাল ১১টায় দেশের ২৫ হাজারের বেশি স্থানে একযোগে সম্পূর্ণ ‘বন্দে মাতরম’ পরিবেশনের আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, এক কোটিরও বেশি পড়ুয়া, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ এতে অংশ নেওয়ার কথা। বিভিন্ন স্কুলে গানটির ইতিহাস ও স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা নিয়ে আলোচনা, প্রদর্শনী ও সাংস্কৃতিক কর্মসূচিও রাখা হয়েছে।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তথ্য অনুযায়ী, ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে ৭ নভেম্বর ২০২৫ থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত বছরব্যাপী জাতীয় কর্মসূচি চলছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গানটি ১৮৭৫ সালে রচিত হয় এবং পরে তাঁর আনন্দমঠ উপন্যাসের অংশ হিসেবে প্রকাশিত হয়।