আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসের কাবাডিতে আজ, ২৫ সেপ্টেম্বর, সেমিফাইনালে নামছে ভারতের পুরুষ ও মহিলা দল। গ্রুপ পর্বে দুই দলই অপরাজিত থেকে শেষ চারে জায়গা করে নিয়েছে।
মহিলাদের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল, ম্যাচ শুরু সকাল ৯টা ৩০ মিনিটে। পুরুষদের সেমিফাইনালে ভারত খেলবে থাইল্যান্ডের বিরুদ্ধে, শুরু সকাল ১০টা ৪৫ মিনিটে। সেমিফাইনালে জিতলেই আগামী ২৬ সেপ্টেম্বর সোনার পদকের লড়াইয়ে নামার সুযোগ পাবে ভারত।
Total Views:
0