আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসের ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশন দলগত ইভেন্টে রুপো জিতল ভারত। ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, নিরজ কুমার ও রুদ্রাঙ্কশ পাটিল-এর দল ফাইনালে ১৭৬২-৯৪x স্কোর করে দ্বিতীয় হয়। ১৭৬৬-৯৫x স্কোর করে সোনা জিতেছে চিন, আর দক্ষিণ কোরিয়া পেয়েছে ব্রোঞ্জ।
দলের মধ্যে ঐশ্বর্য ও নিরজ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালেও জায়গা করে নিয়েছেন। রুদ্রাঙ্কশ নবম হয়ে ব্যক্তিগত ফাইনালে উঠতে পারেননি।
Total Views:
0