কার্শিয়াং–দার্জিলিং রোপওয়ের প্রস্তাব

আমুদরিয়া নিউজ: পাহাড়ের পর্যটন ও যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের সম্ভাবনা। কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত প্রায় ২৫–৩০ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে তৈরির প্রস্তাব নিয়ে আগ্রহ দেখিয়েছে আদানি গোষ্ঠী। কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও গৌতম আদানির নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

প্রস্তাবিত রোপওয়ের রুট, স্টেশন, প্রযুক্তি ও বিনিয়োগের অঙ্ক এখনও চূড়ান্ত হয়নি। সরকারি অনুমোদনের পর দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু হতে পারে। প্রকল্প বাস্তবায়িত হলে যানজট কমানোর পাশাপাশি পর্যটনের নতুন আকর্ষণ তৈরি হতে পারে। তবে পরিবেশ, ভূতাত্ত্বিক স্থিতিশীলতা ও নিরাপত্তার বিষয়গুলিও খতিয়ে দেখতে হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *