প্রসঙ্গ জ্ঞানেশ কুমার : কি বললেন রাহুল গান্ধী

আমুদরিয়া নিউজ: নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনের জেরে জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা SIR-কে কেন্দ্র করে গত কয়েক মাসে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি একাধিক বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে এমন আপত্তির সংখ্যা ১৪ বার বলে উল্লেখ করা হয়েছে।

এই রিপোর্ট সামনে আসার পরই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। জ্ঞানেশ কুমারের পদত্যাগ করে ‘সরকারি সাক্ষী’ হওয়ার কথাও বলেন তিনি।

তবে রাহুলের অভিযোগ খারিজ করেছে বিজেপি। দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী দাবি করেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আইন ও নির্ধারিত প্রক্রিয়া মেনেই নেওয়া হয় এবং সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের বিধান রয়েছে। একইসঙ্গে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *