বাগান থেকে ঘাস খেয়ে জীবনযুদ্ধ: রুশ অধিকৃত শহরে ইউক্রেনীয়দের চরম দুর্দশা

আমুদরিয়া নিউজ: রুশ অধিকৃত ইউক্রেনীয় শহর ওলেশকিতে খাবার ও পানির তীব্র সংকটে অবরুদ্ধ বাসিন্দারা বেঁচে থাকার জন্য বাগানের বুনো ঘাস ও আগাছা খাচ্ছেন। ২০২২ সাল থেকে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এই শহরটিতে প্রতিনিয়ত শেলবর্ষণ চলছে এবং সাধারণ মানুষ এক চরম মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন।

সম্প্রতি নিকটবর্তী শহর থেকে খাবার নিয়ে ফেরার পথে কারফিউ ভাঙার অভিযোগে এক দম্পতি ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ড্রিপার নদীর তীরে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মাঝে আটকা পড়া এই শহরটি বর্তমানে বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। প্রাণভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, সেখানে প্রতি মুহূর্ত কাটছে চরম আতঙ্কে এবং চারদিকে কেবলই মৃত্যুর ছায়া।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *